১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টার অভিযোগ, আটক ১৩

তারা বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক বলে প্রাথমিকভাবে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 09:52 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ঢাকার আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক বলে প্রাথমিকভাবে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ। 

এর মধ্যে নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র থেকে ৯ জনকে আটক করে সেনাবাহিনীর টহল দল। তারা হলেন, আব্দুর রহমান (৪২), মো. শাহজাহান বেপারী (৬৪), মোহাম্মদ সরোয়ার (৫২), মো. জুলহাস উদ্দিন (২৪), মো. সুমন (২৩), মো. সুজন (২০), মো. শাহিনুর ইসলাম (৩০), মো. সুমন (৩৬) ও মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)।

নলাম ভোটকেন্দ্রে আটক ৪ জন হলেন, মো. মন্টু মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৬), কবির হোসেন (৩৭) ও রাকিব হোসেন (৩৯)।

এসআই সায়মন শেখ বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।