২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা–৩: বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল

সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমান রেখেছিল ইসি।

কুমিল্লা–৩: বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 03:13 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা–৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।

তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে যে আপিল হয়েছিল, তার শুনানি শেষে নির্বাচন কমিশন সোমবার এ সিদ্ধান্ত জানায়।

রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইউসুফ সোহেল।

গত রোববার ছিল ইসির আপিল শুনানির শেষ দিন। সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমান রেখেছিল ইসি। 

সোমবার কায়কোবাদের মনোনযনপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল না মঞ্জুর করার সিদ্ধান্ত দেয় ইসি। তাতে তার প্রার্থিতা বহাল থাকল।