২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে আগুনে পুড়ে যাওয়া হলিডে হোমে ৯ লাশ

‘লার্নিং ডিজেবিলিটি’ আছে এমন লোকজন ওই হলিডে হোমে থাকতেন বলে জানা গেছে।

ফ্রান্সে আগুনে পুড়ে যাওয়া হলিডে হোমে ৯ লাশ

ছবি:বিবিসি। 

নিউজ ডেস্ক

Published : 09 Aug 2023, 07:09 PM

Updated : 09 Aug 2023, 07:09 PM

ফ্রান্সে একটি হলিডে হোমে আগুন লাগার পর সেখান থেকে নয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে থাকা আরো দুইজন নিখোঁজ রয়েছেন। তারাও মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

‘লার্নিং ডিজেবিলিটি’ আছে এমন লোকজন ওই হলিডে হোমে থাকতেন বলে জানা গেছে।

বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে (জিএমটি ০৪:৩০) জরুরি সার্ভিসে ফোন করে লা ফগ্জ এ আগুন লাগার খবর দেওয়া হয়।

প্রায় ৮০ জন ফায়ার ফাইটার আগুন নেভানোর কাজ করেছেন। যে দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারাও ‘খুব সম্ভবত মারা গেছেন’ বলে জানান স্থানীয় এক কর্মকর্তা।

আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যাওয়া হলিডে হোমের ভেতর উদ্ধার কাজ এখনো চলছে।

ওই হোম থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের অন্তত একজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।

হলিডে হোমটি জার্মানি সীমান্তবর্তী উইন্টজেনহাইমে অবস্থিত।