ইরানে নাশকতার অভিযোগে মোসাদ-সংশ্লিষ্ট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর
এমাসে এই মৃত্যু নিয়ে ইসরায়েলের সঙ্গে ইরানের কয়েক দশকের ছায়া যুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে ইরান শুক্রবার এক নারীসহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই চারজনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে।
বিচার বিভাগ সংশ্লিষ্ট মিজান সংবাদ সংস্থা একথা বলেছে। এমাসে এই মৃত্যু নিয়ে ইসরায়েলের সঙ্গে ইরানের কয়েক দশকের ছায়া যুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে।
ইরান তাদের পারমাণবিক প্রচেষ্টায় ইসরায়েলের হামলার অভিযোগকরে এসেছে। এই অভিযোগ ইসরায়েল কখনও নিশ্চিত বা অস্বীকার করেনি।
মিজান সংবাদ সংস্থা বলেছে, নাশকতায় অভিযুক্ত দলটির ৪ সদস্যের ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা আছে... আজ সকালে আইনি প্রক্রিয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।” তাদের বিরুদ্ধে মোসাদের নির্দেশনায় ব্যাপক তৎপরতা চালানোর অভিযোগ আছে।
পশ্চিম আজারবাইজান প্রদেশে ডিসেম্বরের শুক্রবারের এই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মোসাদের চর অভিযোগে পঞ্চম আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা শুক্রবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের নাম জানিয়েছে।
