২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে বড়দিনের বর্ণিল আয়োজন

কোভিড বিধিনিষেধের কারণে গত দু’বছর স্বল্প পরিসরে বড়দিন উৎসব হলেও এবার আগেভাগেই শুরু হয় উৎসবের প্রস্তুতি। বিশ্বজুড়ে বর্ণিল সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রঙ বেরঙের আলোকসজ্জার পাশাপাশি কেকসহ বিশেষ সব খাবারের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে বড়দিনকে। দিনটিকে ঘিরে সেই সব আয়োজনের কিছু ছবি তুলে ধরেছে রয়টার্স।

রয়টার্স

Published : 25 Dec 2022, 11:18 PM

Updated : 25 Dec 2022, 11:18 PM

Image

জার্মানির বার্লিনে তুষারপাতের সময় ব্র্যান্ডেনবার্গ গেট আলোকিত করে দাঁড়িয়ে একটি ক্রিসমাস ট্রি।

Image

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টে শোভা পাচ্ছে অলোঝলমলে ক্রিসমাস ট্রি।

Image

যুক্তরাজ্যের লন্ডনে রিজেন্ট স্ট্রিটে বড়দিনের আলোকসজ্জা।

Image

ডেনমার্কে কোপেনহেগেনের স্ট্রগেট শপিং এলাকায় ঝলমলে আলোকসজ্জা।

Image

গ্রিসের রাজধানী এথেন্সে বাতি দিয়ে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি।

Image

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের রকফেলার সেন্টারে শোভা পাচ্ছে একটি ক্রিসমাস ট্রি।

Image

লন্ডনের বেলগ্রাভিয়ায় আর্কিটেকচারস জিনজারব্রেড সিটি’র মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে একটি জিনজারব্রেড।

Image

জার্মানির বার্লিনে আলোকসজ্জার মনোরম আলোয় অলোকিত বোটানিক গার্ডেন।

Image

ফ্রান্সের রাজধানী প্যারিসের সঁজে-লিজে তে উদ্বোধন করা হচ্ছে বড়দিনের আলোকসজ্জা।

Image

চেক রিপাবলিকে প্রাগের ওল্ড টাউন স্কয়ারে ঝলমল করছে সুশোভিত ক্রিসমাস ট্রি।

Image

হাঙ্গেরিতে বুদাপেস্টের ক্রিসমাস মার্কেটে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আলো ঝলমলে ক্রিসমাস ট্রি।

Image

এস্তোনিয়ার ক্রিসমাস মার্কেটে ক্রিসমাস ট্রি’র আলোকসজ্জা দেখতে ভিড় করেছে মানুষ।