২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে রানিকে ফুলেল শ্রদ্ধা

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিভিন্ন দেশের নেতারাই কেবল নন, বিশ্বজুড়ে সাধারণ মানুষও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 06:50 PM

Updated : 10 Sep 2022, 03:31 AM

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু একটি যুগের অবসান। ইতিহাসের থমকে যাওয়া ক্ষণ। হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যে অনেক রাজা-রানির মধ্যে রানি এলিজাবেথ কর্তব্যনিষ্ঠা ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে নিজেকে নিয়েছিলেন অনন্য উচ্চতায়।

রানির এই কর্তব্য নিষ্ঠা ও সহনশীলতার পাশাপাশি তার রসবোধ ও আন্তরিকতার কথা স্মরণ করে নানা দেশের নেতারা যেমন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তেমনি বিশ্বজুড়ে সাধারণ মানুষও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। রয়টার্স ফুটিয়ে তুলেছে তারই কিছু চিত্র।

Image

নিউ ইয়র্কের ব্রিটিশ কনস্যুলেট জেনারেলের কাছে ফুল দিয়ে রানিকে শ্রদ্ধা জানাচ্ছেন এক বাসিন্দা।

Image

রানির মৃত্যুর খবর আসার পর নরওয়ের অসলোয় ব্রিটিশ দূতাবাসের বাইরে মোমবাতি জ্বেলে, ফুল দিয়ে তাকে শেষশ্রদ্ধা জানানো হচ্ছে।

Image

নরওয়ের অসলোয় ব্রিটিশ দূতাবাসের বাইরে মোমবাতি, ফুলের পাশে দাঁড়িয়ে শোক করছে মানুষ।

Image

রানির মৃত্যুর খবর আসার পর ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাসের বাইরে ফুলের তোড়া দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এক বাসিন্দা।

Image

ইসরায়েলের রাজধানী তেল আবিবের এক পৌর ভবনে যুক্তরাজ্যের আলোকসজ্জিত একটি পতাকার সামনে দাঁড়িয়ে শোক করছে মানুষ।

Image

কানাডার অটোয়ায় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের একটি মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এক ব্যক্তি।

Image

জেরুজালেমেও রানিকে স্মরণ করা হচ্ছে শ্রদ্ধাভরে। আলোকজ্জ্বল ব্রিটিশ পতাকায় আলোকিত হয়েছে জেরুজালেমের ওল্ড সিটির দেয়াল।

Image

নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে রানির স্মরণে স্থাপন করা হয়েছে তার ছবি সম্বলিত একটি বোর্ড। পাশেই দেখা যাচ্ছে রাশি রাশি ফুলের তোড়া।

Image

স্পেনের মাদ্রিদে সংবাদপত্রের প্রথম পাতায় ফলাও করে ছাপা হয়েছে ব্রিটিশ রানি এলিজাবেথের মৃত্যুর খবর।

Image

ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে জাফার মিউজিয়ামে প্রদর্শন করা হচ্ছে রানির ছবি।