রানির মৃত্যুতে যুক্তরাজ্যে শোক, শ্রদ্ধাঞ্জলি
সবচেয়ে বেশি সময় ধরে যুক্তরাজ্য শাসন করা রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার মারা গেছেন।
তার মৃত্যুর মধ্য দিয়ে একটি যুগের অবসান হয়েছে। তিনি বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব কমতে দেখার পাশাপাশি সমাজে অনেক পরিবর্তনও দেখেছেন।
নানা কেলেঙ্কারির মধ্য দিয়ে রাজতন্ত্রের ভূমিকা প্রশ্নবিদ্ধও হতে দেখেছেন রানি। কিন্তু শত উত্থান-পতনের মধ্যেও রাজতন্ত্রকে রক্ষা করেছিলেন সফলভাবে। তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। সেই শোকেরই কিছু চিত্র তুলে ধরেছে রয়টার্স।
