২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝ আকাশে খুলে গেলো দরজা, নিরাপত্তা পরীক্ষায় ১৭১টি বোয়িং ম্যাক্স

প্রায় পাঁচ বছর আগে মাত্র পাঁচ মাসের ব্যবধানে বোয়িং ৭৩৭ ম্যাক্স এর দুইটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে প্রায় ৩৫০ মানুষ নিহত হয়।

রয়টার্স

Published : 07 Jan 2024, 01:34 PM

Updated : 07 Jan 2024, 04:31 PM

মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খুলের যাওয়ার ঘটনার পর আরো ভালোভাবে নিরাপত্তা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ১৭১টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজের উড়াল অস্থায়ীভাবে বন্ধ রেখেছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৯ ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে মাঝ আকাশে সেটির কেবিনের মাঝামাঝির একটি দরজা উড়ে যায়, এবং উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।  

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী ওই উড়োজাহাজটি পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহরের উদ্দেশে রওনা হয়েছিল। সেটিতে ১৭১ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিল। বড় দুর্ঘটনা না ঘটলেও এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মাত্র আট সপ্তাহ আগে ওই উড়োজাহাজটি আলাস্কা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়। 

 শুক্রবারের ওই দুর্ঘটনার পর শনিবার রাতে আলাস্কা এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স উভয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সেদিন ব্যবহারের কথা ছিল এমন কয়েকটি ম্যাক্স ৯ উড়োজাহাজের ব্যবহার তার স্থাগিত রাখবে। সেগুলোর নিরাপত্তা পরীক্ষার পর এ বিষয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) উদ্বেগের উত্তর তারা দিতে পারবে বলেও বিশ্বাস করে। 

আলাস্কার পক্ষ থেকে আরো বলা হয়, ওই উড়োজাহাজগুলো পুনরায় পরিষেবায় ফিরিয়ে আনার আগে ‘সেগুলোতে কী সমস্যা আছে, যদি কোনো সমস্যা থেকে থাকে তবে সেগুলো সমাধানে আরো কাজ করা প্রয়োজন কি না’ সেটা নিয়ে কথা বলেছে। 

প্রায় পাঁচ বছর আগে বোয়িং ৭৩৭ ম্যাক্স এর দুইটি উড়োজাহাজ মাত্র পাঁচ মাসের ব্যবধানে পর পর দুর্ঘটনায় পড়ে প্রায় ৩৫০ মানুষ নিহত হয়। তখন এফএএ বিশ্বজুড়ে বোয়িং ৭৩৭ এর উড়োজাহাজগুলোর উড্ডয়ন অস্থায়ীভাবে (গ্রাউন্ডেড) স্থগিত করেছিল।

যা এখনো বিশ্বের বৃহৎ উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের জন্য বড় ধাক্কা হয়ে আছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

মধ্য আকাশে উড়ে গেল বোয়িং বিমানের দরজা, জরুরি অবতরণ