কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত
নিরাপত্তা হুমকির কারণে কানাডার মিশনে কাজে বিঘ্ন সৃষ্টির কথা বলে সেপ্টেম্বরে কানাডা থেকে ভিসা দেওয়া বন্ধ রাখে ভারত।
কানাডায় কূটনীতিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে দেখলে ভারত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নিরাপত্তা হুমকির কারণে কানাডার মিশনে কাজে বিঘ্ন সৃষ্টির কথা বলে সেপ্টেম্বরে কানাডা থেকে ভিসা দেওয়া বন্ধ রাখে ভারত।
খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ নিয়ে ভারত ও কানাডার মধ্যে বিরোধ চলে আসছে।
সেপ্টেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জারকে হত্যার ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের জড়িত থাকার অভিযোগ করেন। ভারত ওই অভিযোগ অস্বীকার করে।এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয় এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে। কানাডায় ভারতীয় কূটনীতিকরা হুমকি ও ভয়ের পরিবেশে আছে বলেও ভারত অভিযোগ করে।
অটোয়া এর আগে বলেছে,তারা কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরত্ব সহকারে নিয়েছে।তবে তারা কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকির মধ্যে থাকার ভারতের অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
সেপ্টেম্বরে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা সা্ময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন,কানাডার হাই কমিশন এবং কনস্যুলেটগুলো হুমকি পেয়েছে।এতে তাদের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে।
কানাডার হাই কমিশনও বলেছে,তাদের কয়েকজন কূটনীতিক কয়েকটি স্যোশাল মিডিয়া প্লাটফর্মে হুমকি পেয়েছে। কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তাজনিত পরিস্থিতির উন্নতি হলেই সেদেশের নাগরিকদের ভিসা দেওয়া আবার শুরু হতে পারে বলে রোববার জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
