১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাপানে এক দিনে ৬০ বারের বেশি ভূমিকম্প

ভূমিকম্প পরবর্তী পরাঘাতগুলোর মাত্রা ছিল ৩ থেকে ৬ দশমিক ১ এর মধ্যে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 10:33 PM

Updated : 01 Jan 2024, 11:04 PM

জাপানের মধ্যাঞ্চল গত কয়েক ঘণ্টায় কেবল কেঁপে কেঁপে উঠছে। শক্তিশালী এক ভূমিকম্পের পর সেখানে ৬০ বার কম্পন অনুভূত হয়েছে।

রোববার স্থানীয় সময় বিকাল ৪টার (জিএমটি ০৭:০০) দিকে দেশটির নোতো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে আরও ৬০ বারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে।

বিবিসি জানায়, সেগুলোর মাত্রা ছিল ৩ থেকে ৬ দশমিক ১ এর মধ্যে।

সোমবারের ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া অধিদপ্তর অবশ্য আগেই বলেছিল, আগামী এক সপ্তাহের বেশি সময় ধরে বারবার পরাঘাত আসবে। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন বড় ধরণের ভূমিকম্পও হতে পারে।

৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানে ‘বড় ধরণের সুনামির’ সতর্কতা জারি করা হয়েছিল। সেটা এখন কমিয়ে শুধু ‘সুনামি সতর্কতা’ করা হয়েছে। তবে উপকূলীয় এলাকার জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পুরানো খবর:

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি