৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নৌকা উল্টে দিল তিমি, মারা গেলেন একজন

কোন প্রজাতির তিমির কারণে ঘটনাটি ঘটেছে, তা নির্দিষ্ট করে বলেনি পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 11:53 AM

Updated : 28 Oct 2023, 04:09 PM

অস্ট্রেলিয়ার বোটানি উপসাগরে মাছ ধরতে গিয়ে তিমির ধাক্কায় নৌকা উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোটানি উপসাগরের সিডনি উপকূল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়, আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশমন্ত্রী ইয়াসমিন ক্যাটলি বলেছেন, “কে ভেবেছিল এমনটি ঘটতে পারে। এটি অত্যন্ত শোচনীয় ঘটনা।” 

এক বিবৃতিতে পুলিশ বলেছে, নৌকাটি সম্ভবত তিমির আঘাতে বা তিমির কারণে উল্টে গিয়েছিল, আর তাতে ওই দুই ব্যক্তি ছিটকে পড়েন।

কোন প্রজাতির তিমির কারণে ঘটনাটি ঘটেছে, তা নির্দিষ্ট করে বলেনি পুলিশ।

অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ উপকূলজুড়ে ১০ প্রজাতির বৃহৎ ও ২০ প্রজাতির ছোট তিমির আনাগোনা আছে। তবে এই এলাকায় তিমির কারণে মানুষের মৃত্যুর ঘটনা বিরল।

গত জুনে প্রশান্ত মহাসাগরে একটি বা দু’টি তিমির সঙ্গে সংঘর্ষে পালতোলা একটি নৌকা উল্টে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ডেনমার্কের আট নাগরিককে উদ্ধার করা হয়েছিল।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)