গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলের হামলা
গাজা সিটির জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ভেতর জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে শনিবার বিমান হামলায় চালায় ইসরায়েল। আল-ফাখৌরা স্কুলটি গাজার গৃহহীন মানুষের অস্থায়ী আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
Published : 04 Nov 2023, 09:39 PM
গাজা স্ট্রিপের উত্তরে জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ভেতর জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে শনিবার ইসরায়েলের বিমান হামলার পর এভাবেই সেখানে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়।
গাজা সিটির জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ভেতর জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নিয়েছিল যুদ্ধে গৃহহীন হয়ে পড়া ফিলিস্তিনিরা। শনিবার সেখানেও ইসরায়েল বিমান হামলা চলালে এক নারী তার ছোট্ট শিশুটিকে আঁকড়ে ধরে নিরাপদ স্থানে সরে যেতে ছুটছেন।
জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ভেতর একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি পরিবারগুলো শনিবার সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময়ে ইসরায়েল বিমান হামলা চালায়। রান্না ঘরে পড়ে আছে রুটি, পাশেই ছোপ ছোপ রক্তের দাগ।