২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বাস খালে পড়ে নিহত ১৯

দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিল।

রয়টার্স

Published : 12 Nov 2022, 10:30 PM

Updated : 12 Nov 2022, 10:30 PM

মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে যাত্রীবাহী একটি মিনিবাস মহাসড়ক থেকে পিছলে খালে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আরো ছয় জন আহত হয়েছেন বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিল।

শনিবার বাসটি দেশের উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায় বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী।