২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজার ছাড়ছে ইউরোপীয়রা, প্রথম বিমান পৌঁছেছে প্যারিস-রোমে

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি থাকায় ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো নাইজার থেকে আরও নাগরিক সরিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

নাইজার ছাড়ছে ইউরোপীয়রা, প্রথম বিমান পৌঁছেছে প্যারিস-রোমে

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 02 Aug 2023, 05:32 PM

Updated : 02 Aug 2023, 05:32 PM

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানের পর দেশ ছাড়তে শুরু করেছেন ইউরোপের নাগরিকরা।

বুধবার তাদেরকে নিয়ে প্রথম সামরিক বিমান পৌঁছেছে ফ্রান্সের রাজধানী প্যারিস এবং ইতালির  রাজধানী রোমে। ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো নাইজার থেকে আরও নাগরিক সরিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী রাজধানী নিয়ামে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট বাজোমকে বন্দি করে অভ্যুত্থান ঘোষণা করে। পরে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানে সমর্থন জানায়।

আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ এবং ফ্রান্সসহ অন্যান্য আন্তর্জাতিক শক্তি এভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনার নিন্দা জানিয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে তিন বছরের কম সময়ে এটি সপ্তম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঘটনা।

নাইজারে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি থাকার কারণে ফ্রান্স, ইতালি এবং স্পেন নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনার পদক্ষেপ নিচ্ছে।

নাইজার থেকে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ফ্রান্সের প্রথম ফ্লাইটটি ২৬২ জনকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নাইজার ছেড়ে যায় এবং বুধবার সকালে প্যারিসে পৌঁছায়।

Image

ছবি: রয়টার্স।

ওদিকে, ইতালির একটি সামরিক বিমান ৮৭ জনকে নিয়ে বুধবার রোমে পৌাঁছায় বলে জানিয়েছেন বিমানবন্দরে অবস্থানরত সাংবাদিকরা।

 বিমানটিতে ৩৬ জন ইতালীয়, ২১ জন মার্কিনি, ৪ বুলগেরীয়, ২ অস্ট্রিয়ান এবং ব্রিটেন, নাইজার, হাঙ্গেরি, সেনেগাল, নাইজেরিয়ার একজন করে নাগরিক সহ সামরিক কর্মকর্তারাও ছিলেন।

ফ্রান্স বুধবার আরও নাগরিককে সরিয়ে নিতে ফ্লাইট পরিচালনা করবে বলে মনে করা হচ্ছ।

নাইজারে জঙ্গিবিরোধী অভিযান এবং প্রশিক্ষণ মিশনে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইতালির সেনাও রয়েছে। তবে সেনাদেরকে সরিয়ে নেওয়ার ঘোষণা আপাতত দেওয়া হয়নি।