২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রথম জাপানের সামুদ্রিক খাবার কিনছে যুক্তরাষ্ট্র

জাপান থেকে কেনা সামুদ্রিক খাবার সেনাবাহিনীর মেসে, বিদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের জাহাজে এবং সামরিক ঘাঁটিগুলোর দোকান ও রেস্তোরাঁয় পাওয়া যাবে।

চীনা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রথম জাপানের সামুদ্রিক খাবার কিনছে যুক্তরাষ্ট্র

জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইমানুয়েল। ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 30 Oct 2023, 10:12 PM

Updated : 30 Oct 2023, 10:12 PM

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় পানি পরিশোধন করে সমুদ্রে ছাড়ার প্রতিবাদে জাপানের সামুদ্রিক খাবারের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন, তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে প্রথমবারের মত নিজেদের সামরিক বাহিনীর জন্য জাপানের সামুদ্রিক খাবার কেনা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বার্ত সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার এ তথ্য প্রকাশ করেন জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রহম ইমানুয়েল।

তিনি বলেন, ওয়াশিংটনের উচিত কীভাবে চীনের এই নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠা যায় তার আরো বিস্তারিত পথ খোঁজা। তিনি একে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধের’ অংশ বলেও বর্ণনা করেন।

জাপানের সামুদ্রিক খাবারের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন। কিন্তু দেশটি নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে জাপান থেকে সামুদ্রিক খাবার কেনা নিষিদ্ধ করেছে।

২০১১ সালের সুনামিতে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু চুল্লিগুলোকে শীতল রাখতে সমুদ্র থেকে প্রচুর পানি সেখানে প্রবেশ করানো হয়। পরে জাপান ফুকুশিমা পরমাণু কেন্দ্রটি পরিত্যক্ত ঘোষণা করে।

জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা থেকে নিরাপত্তা মানের অনুমোদন পাওয়া পর গত অগাস্ট মাস থেকে জাপান পারমাণবিক কেন্দ্রটির পানি সমুদ্রে ছাড়া শুরু করে; যা নিয়ে চীনসহ জাপানের প্রতিবেশী দেশগুলো তীব্র আপত্তি জানিয়েছিল।  

সোমবার জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইমানুয়েল বলেন, “এটি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এবং এখানে জাপানের মৎস্য ও সহযোগীদের মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তি হতে চলেছে।

“চীনের অর্থনৈতিক জবরদস্তি কাটিয়ে উঠতে সবচেয়ে ভালো উপায় হলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া দেশ বা শিল্পের দিকে সাহায্য ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। যেটা আমরা সব ক্ষেত্রেই প্রমাণ করেছি।

যুক্তরাষ্ট্র প্রথম দফায় জাপান থেকে মাত্র এক মেট্রিকটন স্ক্যালপ কিনেছে। জাপান গত বছরও চীনের মূলভূখণ্ডে এক লাখ টনের বেশি স্ক্যালপ রপ্তানি করেছিল। যার তুলনায় যুক্তরাষ্ট্রের ক্রয় করা স্ক্যালপের পরিমাণ খুবই সামান্য।

তবে ইমানুয়েল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উত্তর উত্তর জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার কেনা শুরু করবে। তখন পরিমাণও বাড়বে।

তিনি আরও জানান, জাপান থেকে কেনা সামুদ্রিক খাবার সেনাবাহিনীর মেসে, বিদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের জাহাজে এবং সামরিক ঘাঁটিগুলোর দোকান ও রেস্তোরাঁয় পাওয়া যাবে।

“যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ আগে কখনওই জাপানের স্থানীয় বাজারের সামুদ্রিক খাবার কেনেনি।”