২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বাড়িতে আগুন লেগে মা ও ৭ সন্তানের মৃত্যু

নিহত শিশুদের সবার বয়স ২ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফ্রান্সে বাড়িতে আগুন লেগে মা ও ৭ সন্তানের মৃত্যু

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 05:04 PM

Updated : 06 Feb 2023, 05:04 PM

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় এন্নার একটি বাড়িতে আগুন লেগে এক মা ও তার সাত সন্তানের মৃত্যু হয়েছে।

ওই অঞ্চলের স্থানীয় সরকার বিভাগ সোমবার এসব কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের প্রথম কয়েক ঘন্টার মধ্যে লাগা এ আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে কর্তৃপক্ষ তা পরীক্ষা করে দেখছে।   

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত শিশুদের সবার বয়স ২ থেকে ১৪ বছরের মধ্যে।