২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া পরিস্থিতি তিউনিসিয়া থেকে ৯শ বাংলাদেশিকে ফেরাবে বিমান

তিউনিসিয়া সীমান্তে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিউনিসিয়া সীমান্তে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। দেশটির জের্বা থেকে আগামী ৬, ৮ ও ১০ এপ্রিল বিমানের এসব ফ্লাইট পরিচালনা করা হবে। লিবিয়ায় অস্থিরতা ও সহিংসতার কারণে কমপক্ষে ৯০০ বাংলাদেশি তিউনিসিয়ার রাসদির সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। লিবিয়ায় অস্থিরতা শুরু হওয়ার পর সর্বশেষ হিসাব অনুযায়ী এ পর্যন্ত ৩৪ হাজার ১৯৮ বাংলাদেশি নাগরিককে থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৮৩১ জন এসেছেন তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ব্যবস্থাপনায় পাঠানো হয়েছে ২৭ হাজার ১০ জনকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এসেছেন তিন হাজার ৩৫৭ জন। এর বাইরেও আটকা পড়াদের কিছু সংখ্যক নিজ উদ্যোগে দেশে ফিরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২০৩৮ ঘ.