২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাটার কাছে বিমান হামলা, শক্তি বাড়াচ্ছে পশ্চিমা বাহিনী

লিবিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় নগরী মিসরাটার কাছে বুধবার গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে আন্তর্জাতিক বাহিনী। প্রত্যক্ষদর্শীরা একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 08:29 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ত্রিপোলি, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- লিবিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় নগরী মিসরাটার কাছে বুধবার গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে আন্তর্জাতিক বাহিনী । প্রত্যক্ষদর্শীরা একথা জানায়। এ হামলার মুখে কর্নেল গাদ্দাফির অনুগত বাহিনী প্রাথমিকভাবে পিছু হটেছে। তবে শহরের অধিবাসীরা বলছে, বাড়িঘরের ছাদের ওপর থেকে লোকজনের ওপর গুলি ছুড়ছে গাদ্দাফির বন্দুকধারীরা। ওদিকে, তিউনিসিয়া সীমান্তবর্তী জিনটান শহরে গাদ্দাফির বাহিনী বোমা বর্ষণ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। লিবিয়া যুদ্ধের নেতৃত্ব নিয়ে পশ্চিমা নেতাদের তর্কবিতর্কের মধ্যে এ লড়াই চলছে। গাদ্দাফি বাহিনীকে রুখতে আরো শক্তিশালী অবস্থান নিচ্ছে পশ্চিমা বাহিনী। যুদ্ধবিমান সরবরাহ করে সহায়তার হাত বাড়িয়েছে নরওয়ে। কুয়েত এবং জর্ডানও লিবিয়া অভিযানে সহযোগিতা করছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মিসরাটার এক অধিবাসী রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, সকালে গাদ্দাফির ব্রিগেডের বিমান ঘাঁটিতে দুবার বিমান হামলা হয়েছে। ওদিকে, বন্দুকধারীদের গুলিতে মিসরাটায় দুইজন নিহত হয়েছে। গুলি এখনো চলছে। মিসরাটার হাসপাতালেও বন্দুকধারীরা গুলি চালিয়েছে বলে জানা গেছে। এতে কয়েকজন হতাহত হয়েছে। হাসপাতালে চিকিৎসা সেবাও এতে ব্যাহত হচ্ছে। স্থানীয় হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, সেখানকার অবস্থা বিপর্যস্ত। হতাহতদের অনেকে গোলাগুলি ও চোরাগোপ্তা হামলার কারণে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেও পারছেন না। ওদিকে, গাদ্দাফি জোর আন্তর্জাতিক হামলার মুখেও কানোভাবেই নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন। পশ্চিমা বিমান হামলা থেকে রক্ষায় সমর্থকরা গাদ্দাফির দুর্গের চারপাশে মানবপ্রাচীর তৈরি করেছে। সে সব সমর্থকদের উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে গাদ্দাফি একথা বলেন। লিবিয়ায় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করতে ন্যাটো দেশগুলো থেকে কয়েকটি জাহাজ ইতোমধ্যেই লিবিয়া উপকূলে পাহারা দিতে শুরু করেছে। প্রথম দিনের এ প্রহরা অভিযানে ৬ টি জাহাজ অংশ নিচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোটের মুখপাত্র কানাডীয় ব্রিগেডিয়ার জেনারেল পিয়ারে সেন্ট আহমেদ। লিবিয়ার উদ্দেশ্যে সন্দেহজনক অস্ত্রবাহী জাহাজ তল