২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজে লেজার রশ্মি তাক করেছে চীন, অভিযোগ ফিলিপিন্সের

দক্ষিণ চীন সাগরে চীন তাদের উপকূলরক্ষী জাহাজ থেকে ফিলিপিন্সের উপকূলরক্ষী জাহাজে ‘সামরিক মানের’ লেজার রশ্মি ফেলেছে বলে অভিযোগ।

জাহাজে লেজার রশ্মি তাক করেছে চীন, অভিযোগ ফিলিপিন্সের

ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 08:20 PM

Updated : 13 Feb 2023, 08:20 PM

ফিলিপিন্সের অভিযোগ, দক্ষিণ চীন সাগরে চীন তাদের উপকূলরক্ষী জাহাজ থেকে ফিলিপিন্সের উপকূলরক্ষী জাহাজে ‘সামরিক মানের’ লেজার রশ্মি ফেলেছে। এতে ফিলিপিনো জাহাজের এক ক্রু সাময়িকভাবে অন্ধ হয়েছে। জাহাজটিও পিছু হটে যেতে বাধ্য হয়।

ফিলিপিন্স এ ঘটনাকে ম্যানিলার সার্বভৌম অধিকারের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দিয়েছে।

ঘটনাটি গত ৬ ফেব্রুয়ারিতে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সেকেন্ড টমাস শোল এলাকায় ঘটেছে। সোমবার এ নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছে ফিলিপিন্স। এলাকাটি ঘিরে বিতর্ক আছে। চীন এ এলাকাকে শোল রেনাই রিফ বলে থাকে।

বিবিসি জানায়, ফিলিপিন্সের জাহাজটি সাগরে অবস্থান করা নৌবাহিনীর একটি জাহাজের দিকে এগুচ্ছিল। সেকেন্ড টমাস শোলের নিয়ন্ত্রণ দাবিতে ম্যানিলা কয়েকবছর ধরে এই নৌজাহাজটি ব্যবহার করেছে।

ওদিকে, চীনও অতীতে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ দাবি জারি রাখতে জলকামান এবং সাইরেন ব্যবহার করেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার বলেছে, ফিলিপিন্সের জাহাজ চীনা পক্ষের অনুমতি ছাড়াই রেনাই রিফের জলসীমায় অনুপ্রবেশ করেছে।

কিনতু ফিলিপিনো কোস্ট গার্ড এক বিবৃতিতে চীনের কর্মকাণ্ডকে ফিলিপিন্সের সার্বভৌম অধিকারের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়েছে। কারণ, ফিলিপিন্স বিতর্কিত এই এলাকাকে পশ্চিম ফিলিস্তিন সাগর বলে দাবি করে থাকে।

ফিলিপিন্সের জাহাজ দুইবার লেজার রশ্মি ফেলা ছাড়াও চীনা জাহাজ ফিলিপিনো জাহাজের প্রায় ১৫০ ইয়ার্ডের মধ্যে বিপজ্জনকভাবে চলাচল করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ফিলিপিন্সের এই অভিযোগের বিষয়ে বেইজিং তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকাই চীন নিজেদের বলে দাবি করে আসছে। এইসব এলাকার মধ্যেই আছে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ। ১০০ টি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলোর মালিকানা একইসঙ্গে দাবি করে আসছে ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ানও।