২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় আরেকটি ভূমিকম্পে কেঁপেছে তুরস্ক

স্থানীয় সময় দুপুরে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 07:00 PM

Updated : 06 Feb 2023, 07:22 PM

শক্তিশালী আরো একটি ভূমিকম্পে সোমবার দ্বিতীয়বারের মত কেঁপে উঠেছে তুরস্ক। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে আঘাত হানে।

যেটির উৎপত্তিস্থল দক্ষিণ-পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলা বলে জানায় বিবিসি।

গাজিয়ানতেপ শহর থেকে প্রায় ৮০ মাইল উত্তরে এলবিস্তান জেলার অবস্থান। এই গাজিয়ানতেপ শহরের কাছেই সোমবার স্থানীয় সময় ভোরে উৎপত্তি হওয়া ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ১৪শর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এখনো উদ্ধার কাজ চলছে; তাই হতাহতের সংখ্যা আরো বাড়বে।

দুপুরে হওয়া ভূমিকম্পকের বিষয়ে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘‘এটা পরাঘাত ছিল না। এটা আজ সকালে হওয়া ভূমিকম্প থেকে আলাদা নতুন একটি ভূমিকম্প ছিল।”

প্রথম ভূমিকম্পে কাহরামানমারাস প্রদেশে এরইমধ্যে ৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দ্বিতীয় ভূমিকম্পে কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বা নতুন করে প্রাণহানি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন:

পুরানো খবর:

ভূমিকম্পে সিরিয়ায় থাকা সামরিক স্থাপনাগুলোর ক্ষতি হয়নি: রাশিয়া

পুরানো খবর:

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৩শ ছাড়িয়েছে