২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু চুরি, কেনিয়ায় হাসপাতালকর্মী দোষী সাব্যস্ত

তিনি হাসপাতাল থেকে একটি ছেলে শিশুকে চুরি করে কালোবাজারে বিক্রির জন্য ২,০৫০ ডলার নিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2024, 10:43 PM

Updated : 13 Feb 2024, 10:42 PM

হাসপাতাল থেকে শিশু চুরি করে কালোবাজারে বিক্রি করতে গিয়ে বিবিসির প্রতিবেদকের গোপন ক্যামেরায় ধরা পড়া কেনিয়ার একটি হাসপাতালের কর্মী ফ্রেড লেপারান শিশু পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

তিনি নাইরোবির মামা লুসি কিবাকি হাসপাতালের কর্মী ছিলেন। তিনি হাসপাতাল থেকে একটি ছেলে শিশুকে চুরি করে কালোবাজারে বিক্রির জন্য ২,০৫০ ডলার নিয়েছিলেন। যে ঘটনা বিবিসির ক্যামেরায় ধরা পড়ে এবং ২০২০ সালে তিনি গ্রেপ্তার হন।

লেপারানের সঙ্গে আরেক হাসপাতালকর্মী সেলিনা আওয়ারের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে বিচারে আওয়ারের বিরুদ্ধে শিশু অবহেলার অভিযোগ প্রমাণ হলেও শিশু পাচারের অভিযোগ থেকে তিনি রেহাই পান। আগামী ২৬ সেপ্টেম্বর তাদের সাজা ঘোষণা করা হবে। সংবাদ সূত্র: বিবিসি


(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)