২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে গাজা ও ইসরায়েল নিয়ে প্রস্তাবের ওপর ভোট

এই প্রস্তাবনায় মূল ফোকাস রাখা হয়েছে মানবিক পরিস্থিতির ওপর। তবে দুই প্রস্তাবের কোনোটা অনুমোদন পাবে কিনা সেটি স্পষ্ট নয়।

জাতিসংঘে গাজা ও ইসরায়েল নিয়ে প্রস্তাবের ওপর ভোট

ছবি: রয়টার্স।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 12:19 AM

Updated : 17 Oct 2023, 01:25 AM

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ও গাজা পাল্টাপাল্টি খসড়া প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে সোমবার।

এই প্রস্তাবের মূল ফোকাস রাখা হয়েছে মানবিক পরিস্থিতির ওপর। তবে দুই প্রস্তাবের কোনোটা অনুমোদন পাবে কিনা সেটি স্পষ্ট নয়।

খসড়া প্রস্তাব এনেছে রাশিয়া এবং ব্রাজিল। প্রস্তাব পাস হতে ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯ জনের ভোট লাগে এবং ৫ স্থায়ী সদস্যের কোনও এক সদস্য ভেটো দিলে তা আর গৃহীত হবে না।

যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনও ব্যবস্থার ক্ষেত্রে সবসময় ইসরায়েলের পক্ষ নিয়েছে। এবারের ভোটের ব্যাপারে জাতিসংঘে ইউএস মিশনের মুখপাত্রকে জিজ্ঞেস করা হলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রাশিয়ার আনা খসড়া প্রস্তাবে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ব্রাজিলের আনা প্রস্তাবে গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার জন্য অবরোধে মানবিক বিরতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, দুইদেশের প্রস্তাবেই সহিংসতা, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বৈরিতা, সব ধরনের সন্ত্রাসের নিন্দা জানানোসহ সব জিম্মি মুক্তির আহ্বান জানানো হয়েছে।