২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে সন্তানসহ মার্কিন নার্স অপহৃত

দুই মার্কিন নাগরিক অপহরণের খবর জানা আছে এবং হাইতি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়।

হাইতিতে সন্তানসহ মার্কিন নার্স অপহৃত

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:57 AM

Updated : 30 Jul 2023, 04:26 PM

হাইতিতে সন্তানসহ এক মার্কিন নার্সকে অপহৃত হয়েছে। ধর্মীয় মানবিক সহায়তা সংস্থা এল রিও হাইতি এ খবর জানিয়েছে।

শনিবার সংস্থাটি ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, পোর্ট অ প্রিন্সের কাছে তাদের সংস্থার ক্যাম্পাস থেকে সংস্থার পরিচালকের স্ত্রী অ্যালিক্স ডরসেইনভিলকে সন্তানসহ অপহরণ করা হয়েছে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে।

তবে এর বাইরে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। অপহৃত শিশুটি ছেলে নাকি মেয়ে, তাও জানানো হয়নি বিবৃতিতে।

হাইতিতে দুই মার্কিন নাগরিক অপহৃত হওয়ার খবর জানেন উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, তারা এ ব্যাপারে হাইতি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।