ব্রিটিশ রাজা চার্লসের প্রথম বিদেশ সফর
ব্রিটিশ সাম্রাজ্যের রাজা হিসেবে প্রথমবারের মত রাষ্ট্রীয় সফরে জার্মানি গেছেন চার্লস। তার সফরসঙ্গী হয়েছেন কুইন কনসোর্ট ক্যামিলা।
Published : 29 Mar 2023, 09:56 PM
নতুন রাজা তৃতীয় চার্লস প্রথমবারের মত রাষ্ট্রীয় সফরে বুধবার জার্মানি পৌঁছান। সঙ্গে কুইন কনসোর্ট ক্যামিলা।
বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে রাজা চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়লাটার স্টেইনমেয়ার এবং তার স্ত্রী।
বার্লিনের বেলভিউ প্যালেসের সামনে ছবির জন্য পোজ দিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস, কুইন কনসোর্ট ক্যামিলা, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ার ও তার স্ত্রী এলকে ব্যুডেনবেনডার।
বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের প্যারিজা প্লাৎজ স্কয়ারে সেনা কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানানো হয় ব্রিটিশ রাজা চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে।