Published : 22 Apr 2025, 01:54 AM
আর্জেন্টিনার কার্ডিনাল হোরহে মারিও বেরগোলিও জন্মেছিলেন ১৯৩৬ সালে, আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। তিনিই ১৩০০ বছরের মধ্যে ইউরোপের বাইরে প্রথম পোপ হয়েছিলেন। তার যুবক বয়সের এই ছবিটির কোন সময়ের সেটি জানা যায়নি।
ফাদার হোসে মারিয়া ডি পাওলার সঙ্গে ১৯৯৮ সালে বিশপ হোরহে মারিও বেরগোলিও বুয়েনস আইরেসের একটি বস্তি পরিদর্শন করেন।
আর্জেন্টিনার কার্ডিনাল হোরহে মারিও বেরগোলিও ২০০৮ সালের ২০ মার্চ বুয়েনস আইরেসের পার্ক প্যাট্রিসিওসতে রোগীদের পা ধুয়ে দিয়ে চুমু খান।
২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হওয়ার পর ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে হাত নাড়েন হোরহে মারিও বেরগোলিও।
২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার কিউরান-ফ্রমহোল্ড সংশোধনাগারে বন্দিদের সঙ্গে হাত মেলান পোপ ফ্রান্সিস।
ভ্যাটিকানে ২০২০ সালের ২৮ নভেম্বর ১৩ জন নতুন কার্ডিনালের অভিষেক অনুষ্ঠানের পর পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টের সঙ্গে পোপ ফ্রান্সিস।
২০১৬ সালে ২৪ মার্চ ইতালির রোমের কাছাকাছি ক্যাস্টেলনুভো ডি পোর্তো শরণার্থী শিবিরে পাওয়া ধোয়ার অনুষ্ঠানে শরণার্থীদের পায়ে চুমু খান পোপ ফ্রান্সিস।
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর হোয়াইট হাউস পরিদর্শন করেছিলেন পোপ ফ্রান্সিস। তার পাশে দাঁড়িয়ে তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন ২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পোপ ফ্রান্সিস।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর জর্জিয়ার তিবিলিসিতে সেন্ট সাইমন বার সাব্বির ক্যালডিয়ান ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাদা ঘুঘু ওড়ান পোপ ফ্রান্সিস।
২০১৫ সালের ২০ মে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে ভক্তদের সামনে পোপ ফ্রান্সিস। হঠাৎ দমকা বাতাসে তার মাথার টুপি উড়ে পড়ে যায়।
২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েবের সঙ্গে পোপ ফ্রান্সিস।
২০১৫ সালের ২৯ নভেম্বর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাঙ্গুইতে একটি শিশু হাসপাতাল পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস।