২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ ‘পুরোপুরি’ এড়ানো যেত: ওয়াশিংটনের দুর্ঘটনা নিয়ে মার্কিন পরিবহনমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পোস্টের সঙ্গে একমত পোষণ করে পরিবহনমন্ত্রী  একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 10:18 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ ‘পুরোপুরি’ ঠেকানো যেত। বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের নতুন পরিবহনমন্ত্রী শন ডাফি।

বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পোস্টের সঙ্গে একমত পোষণ করে পরিবহমমন্ত্রী বললেন এ সংঘর্ষ ঠেকানো উচিত ছিল।

ডাফি আরও বলেন, “আমরা এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক তথ্য আসার জন্য অপেক্ষা করছি। কিন্তু এই পর্যন্ত আসা সমস্ত তথ্য বিশ্লেষণ করে যা দেখলাম, তাতে মনে হচ্ছে এই সংঘর্ষ এড়ানো যেত। পুরোপুরিভাবেই।”

দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে আমেরিকান এয়ারলাইন্স। ডনেলি বলেন, “আমাদের মনে হয় না এ দুর্ঘটনায় কেউ বেঁচে আছে।” তিনি এ পর্যন্ত ২৮ টি দেহ উদ্ধারের কথা জানিয়েছেন।

এর আগে ওয়াশিংটন সংশ্লিষ্ট নিউজ ফোরের এক প্রতিবেদনে এর আগে নদী থেকে ৩০টি দেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল।

দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি কানসাস থেকে রওনা হয়েছিল। আর সেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারটি বহন করছিল তিন সেনা সদস্যকে, বলেছেন এক মার্কিন কর্মকর্তা।

ওয়াশিংটন ডিসির দমকল বাহিনীর প্রধান জন ডোনেলি জানিয়েছেন, অন্তত ৩০০ উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে কাজ চালিয়ে যাচ্ছেন।

কেউ বেঁচে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা এখনো জানি না।”