২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ফের হুমকি ট্রাম্পের

ইরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি না করলে মঙ্গলবার রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে ট্রুথ সোশালে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ফের হুমকি ট্রাম্পের
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 07:20 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে মঙ্গলবারের সময়সীমার মধ্যে চুক্তি করার হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তি না হলে “আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে।

“এই সভ্যতা আর কখনও পুনরুদ্ধার করা যাবে না। আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে।” নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন।

তিনি লেখেন, “যা হোক, এখন যেহেতু আমাদের কাছে ‘পূর্ণাঙ্গ ও সামগ্রিক শাসনব্যবস্থা পরিবর্তনের’ সুযোগ আছে, যেখানে ভিন্নরকমের, আরও বুদ্ধিমান ও কম উগ্র মানসিকতার জয় হবে; তাই হয়ত বৈপ্লবিক ও চমৎকার কিছু একটা ঘটতে পারে, কে জানে?”

“আজ রাতেই আমরা দেখতে পাব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর অবসান শেষ পর্যন্ত হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন,” লেখেন ট্রাম্প।