২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মক্কায় এবার হজপালন করেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন

এবারের হজযাত্রীদের মধ্যে ১৫৬৫৭৬ জন বিদেশ থেকে এসেছেন আর ১৬৬৬৫৪ জন সৌদি আরবের ভেতর থেকে অংশ নিয়েছেন।

মক্কায় এবার হজপালন করেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন
হজ চলাকালে মক্কার গ্রান্ড মসজিদে সমবেত হাজিরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 03:52 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছর হজপালনকারীর মোট সংখ্যা ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন ছিল। 

এদের মধ্যে ১৫ লাখ ছয় হাজার ৫৭৬ জন বিদেশি হজযাত্রী আর এক লাখ ৬৬ হাজার ৬৫৪ জন সৌদি আরবের ভেতর থেকে অংশ নিয়েছেন যাদের মধ্যে নাগরিক ও দেশটিতে বসবাসকারীরা আছেন। 

পরিসংখ্যান কর্তৃপক্ষ বৃহস্পতিবার আরও জানায়, মোট হজযাত্রীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল আট লাখ ৭৭ হাজার ৮৪১ জন এবং নারীর সংখ্যা সাত লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।  

সৌদি আরবের বাইরে থেকে যে হজযাত্রীরা হজপালন করতে গিয়েছেন তাদের মধ্যে ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন বিমানবন্দর হয়ে দেশটিতে প্রবেশ করেছেন, ৬৬ হাজার ৪৬৫ জন গিয়েছেন স্থলবন্দর হয়ে আর সমুদ্রবন্দর হয়ে ৫০৯৪ জন। 

সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেট জানিয়েছে, দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক রেকর্ডের উপর নির্ভর করে এসব তথ্য হাজির করেছে।