জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় আলজেরিয়ায় ১১ সেনা নিহত
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় দেশটির অন্তত ১১ সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে রোজা শেষ হওয়ার পর ঈদের উৎসব শুরুর মধ্যে এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে বিবিসি।
বর্তমানে আলজেরিয়ার পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকলেও দেশটির প্রত্যন্ত পার্বত্য এলাকাগুলোতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের তৎপরতা রয়েছে।
স্থানীয় গণমাধ্যমে ও একটি নিরাপত্তা সূ্ত্র এ হামলার কথা জানালেও বিস্তারিত কিছু জানায়নি।
