পাকিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২
পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার দিনের শেষভাগে সরদার বাহাদুর খান ওমেন্স ইউনিভার্সিটির কাছে এই হামলা চালানো হয়।
বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হুসেইন দুররানি বলেন, আত্মঘাতী হামলাকারী কোয়েটার হাজারা এলাকায় প্রবেশ করতে চেয়েছিলেন।
কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। আর তখনই আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান।
নারীর পোশাক পরিহিত ওই হামলাকারী ও একজন নিরাপত্তাকর্মী বিস্ফোরণে নিহত হন।
