২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তিতে ইরানে উল্লাস

পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের সমঝোতার পর দেশটির  রাজপথে উল্লাস করেছেন লোকজন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jul 2015, 05:11 AM

Updated : 25 Apr 2022, 01:36 PM

নেচে, গেয়ে ‘সুখবর’ উদযাপন করেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের প্রশংসা করে জনতা।

ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে দশকব্যাপী নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে মঙ্গলবার তথাকথিত পি৫+১ নামে পরিচিত ছয় বিশ্বশক্তি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে দেশটির সমঝোতা হয়।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় টানা কয়েকদিনের আলোচনার পর এ সমঝোতায় পৌঁছান তারা।

চুক্তি অনুযায়ী বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত করবে ইরান, বিনিময়ে গত কয়েক বছর ধরে দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর অন্যতম ইরান। নিষেধাজ্ঞা উঠে গেলে তেল রপ্তানির উপর আর কোনো বাধা থাকবে না দেশটির।

পুরনো খবর:

ইরানের পরমাণু চুক্তি চূড়ান্ত
পরমাণু অস্ত্রের পথ বন্ধ করবে ইরান চুক্তি: ওবামা