২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিস ‘পূর্ণাঙ্গ’ প্রস্তাব দিয়েছে, বলছে ইউরোজোন

ইউরোজোনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, গ্রিস তৃতীয়বারের মত গুরুত্বপূর্ণ বেই্লআউট পেতে এবং ইউরো থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে একটি ‘পূর্ণাঙ্গ’ প্রস্তাব দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কি করণীয় তা নিয়ে ইউরোজোন শনিবার আলোচনা করবে বলে জানিয়েছেন ইউরোগ্রুপের প্রেসিডেন্ট জেরোয়েন ডিজেলব্লোয়েম।

তবে গ্রিসের ঋণের বোঝা কমানোর তেমন সুযোগ নেই বলে সতর্ক করেছে জার্মানি।

গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সস সিপ্রাস বৃহস্পতিবারের সময়সীমার মধ্যে ঋণদাতাদের কাছে- ইউরোপীয় কমিশন, ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্র তহবিল (আইএমএফ-- নতুন পরিকল্পনা জমা দিয়েছেন।

শুক্রবার এ পরিকল্পনা নিয়ে গ্রিক পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে। আর ঋণদাতারাও গ্রিসের পরিকল্পনাটি নিয়ে আলোচনার জন্য একটি কনফারেন্স কল করবেন।

ইউরোগ্রুপের প্রেসিডেন্ট ডিজেলব্লোয়েম বলেন, গ্রিসের দেয়া নতুন কাগজপত্রগুলো “পূঙ্খানুপুঙ্খভাবে তৈরি একখন্ড পান্ডুলিপি”। গ্রিক পার্লামেন্ট এটি সমর্থন করলে এর গহণযোগ্যতা আরো বেড়ে যাবে।

কিন্তু তারপরও প্রস্তাবটি ভাল কিনা তা সতর্কভাবে বিবেচনা করে দেখতে হবে বলে জানিয়ে ডিজেলব্লেয়েম বলেন, এরপরই আমাদেরকে যে কোনোভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

ইউরোজোনের অর্থমন্ত্রীরা শনিবার ব্রাসেলসে বৈঠকে বসবেন। রোববার বিকালে বৈঠকে বসবেন ইউরোগ্রুপের নেতারা। এর দু’ঘন্টা পর হবে ইইউ এর পূর্ণ শীর্ষ সম্মেলন।

ইউরোজোনের মন্ত্রীদের নিয়ে গঠিত ইউরোগ্রুপ অর্থনীতি নিয়ে আলোচনা করে থাকে। ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, শনিবারেই একটি চুক্তি হয়ে যাবে বলে আশা করছেন তিনি। আর তা হলে রোববারের বৈঠকের আর প্রয়োজন পড়বে না।