২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যত্রতত্র মূত্রত্যাগ: আগ্রায় ২৪ ঘণ্টায় জেলে গেল শতাধিক

ভারতের ঐতিহাসিক নগরী আগ্রায় অপ্রত্যাশিত এক পরিচ্ছন্নতা অভিযানে যত্রতত্র মূত্রত্যাগ করায় শতাধিক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 11:57 AM

Updated : 25 Apr 2022, 01:32 PM

টাইমস অফ ইন্ডিয়া শুক্রবার এই খবর ছাপিয়ে বলেছে, যত্রতত্র মূত্রত্যাগ করায় জেলে ভরার ঘটনা ভারতে সম্ভবত এটাই প্রথম।

আগ্রা রেল কর্তৃপক্ষের এই অভিযানে রেলের জমিতে মূত্রত্যাগ করায় মোট ১০৯ জনকে ধরে জেলে পাঠানো হয়। পরে তারা একেকজন ১০০ থেকে ৫০০ রুপি জরিমানা দিয়ে মুক্ত হন বলে সংবাদপত্রটি জানিয়েছে।

পথে-ঘাটে মূত্রত্যাগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি সাধারণ সমস্যা। এটা ঠেকাতে সম্প্রতি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় অভিনব এক উদ্যোগ নেয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ প্রচারাভিযানের মধ্যে আগ্রা রেল পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট গোপেশনাথ খান্না পরিচ্ছন্নতা অভিযানের এই নির্দেশ দেন।

১২টি রেল স্টেশন এবং এর সংলগ্ন এলাকায় বৃহস্পতি ও শুক্রবার এই অভিযান চালানো হয়।

গোপেশনাথ খান্না বলেন, “প্রধানমন্ত্রীর ক্যাম্পেইন অনুসরণ করেই এই অভিযান চালানো হয়েছে। এর মধ্য দিয়ে এই বার্তা দেওয়া হয়েছে যে এ ধরনের নোংরা কাজ আর সহ্য করা হবে না।”

বিশ্ববিখ্যাত তাজমহলসহ ঐতিহাসিক স্থান দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক যান আগ্রায়।

পুরনো খবর:

যত্রতত্র মূত্রত্যাগ ঠেকাতে আরবি ভাষা!