২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানিতে ১৪৫ জনকে হত্যা করেছে আইএস

সিরিয়ার কোবানি শহর ও এর কাছের একটি গ্রামে অন্তত ১৪৫ জনকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 01:39 AM

Updated : 25 Apr 2022, 01:32 PM

দেশটিতে এটি আইএস এর দ্বিতীয় আরেকটি বড় ধরনের হত্যাযজ্ঞ বলে শুক্রবার জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া এবং আইএস যোদ্ধাদের মধ্যে শহরটিতে দ্বিতীয় দিনের মত লড়াই চলছে।

এরই মধ্যে উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকা শহরের সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আইএস এর পৃথক আরেকটি হামলার খবর পাওয়া গেছে। শহরটির ৬০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

ইরাক এবং সিরিয়া দু’দেশেই আইএস কোনো এলাকা দখলের পর ব্যাপক হারে মানুষ হত্যার নজির আছে।