মিয়ানমারে সেনাবাহিনীর ভেটো ক্ষমতা রাখার পক্ষে ভোট
সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সেনাবাহিনীর ভেটো দেয়ার ক্ষমতা দূর করতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
দেশটির পার্লামেন্ট সেনাবাহিনীর ভেটো ক্ষমতা রাখার পক্ষেই ভোট দেয়ায় পূর্ণ গণতন্ত্রের আশা মুখ থুবড়ে পড়ল।
গনতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির প্রেসিডেন্ট হওয়ার বিষয়টির কোনো সুরাহা হল না। দেশ পরিচালনায় সেনাবাহিনীই রইল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।
তবে সংসদের অধিকাংশ সদস্য বিলটির পক্ষে ভোট দিলেও এটি পাশ করার জন্য প্রয়োজনীয় ৭৫ শতাংশ ভোট পড়েনি।
বিবিসি জানায়, বৃহস্পতিবারের এ ভোটে অংশ নেয় পার্লামেন্টের দুই কক্ষের সদস্যরাই। দুই কক্ষের ৬৬৪ জন সদস্যের মধ্যে ৩৮৮ জন বিলের পক্ষে ভোট দিয়েছেন।
এটি কার্যকর করার জন্য ৪৯৮ ভোটের প্রয়োজন ছিল। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এটি কার্যকর করা যাচ্ছে না।
২০১১ সালে মিয়ানমারে সরাসরি সামরিক শাসনের অবসান ঘটে সংস্কার শুরু হলেও পার্লামেন্টে এখনো সেনাবাহিনী এবং সাবেক সেনা র্মকর্তাদের আধিপত্য রয়েছে।
মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনদের বিপক্ষে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগফর ডেমোক্রেসি(এনএলডি) বড় জয় পেতে পারে।
১৯৯০ সালের নির্বাচনে অং সান সু চির দল ব্যাপকভাবে জয়লাভ করেছিল। কিন্তু তৎকালীন সামরিক জান্তাসে নির্বাচনের ফল অগ্রাহ্য করে।
অং সান সু চিকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য অযোগ্য বলে বিবেচনা করা হয়। কারণ তার দুই ছেলে ব্রিটিশপাসপোর্টধারী।
এ সপ্তাহের শুরুর দিকে সু চি বলেছিলেন, মিয়ানমারে যদি সত্যিকার অর্থেই পরিবর্তন আনতে হলে সংবিধানপরিবর্তন করতে হবে।
কিন্তু মিয়ানমার থেকে বিবিসি সংবাদদাতা বলছেন, এ ভোটের মধ্য দিয়ে সেনাবাহিনী জানিয়ে দিয়েছে তারাক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরতে চায় না।
