২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএস’কে হটিয়ে সামরিক ঘাঁটি দখল

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে রাক্কা প্রদেশে  একটি সামরিক ঘাঁটি দখল করেছে কুর্দি যোদ্ধারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 09:04 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ইউফ্রেতিস নদীর তীরে অবস্থিত নগর রাক্কায় আইএস জঙ্গিদের প্রধান কার্যালয়।

কুর্দিস দল পিপুলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর মুখপাত্র রেদুর জেলিল রয়টার্সকে বলেন, “আঈন ইসা ও এর আশেপাশের গ্রামগুলো এখন আমাদের দখলে।”

আইএস জঙ্গিরা গতবছর আঈন ইসার দক্ষিণ-পশ্চিমে লিওয়া ৯৩ সামরিক ঘাঁটি দখল করে। কুর্দি যাদ্ধারা সোমবার রাতে আঈন ইসার ৭ কিলোমিটারের মধ্যে অগ্রসর হয়।

কৌশলগত দিক থেকে আঈন ইসা শহর খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সিরিয়ার আলেপ্পো প্রদেশে আইএস নিয়ন্ত্রিত অন্যান্য এলাকা থেকে রাক্কায় যাওয়ার প্রধান সড়ক এই শহরটির ওপর দিয়ে গেছে।

গত সপ্তাহে ওয়াইপিজি যোদ্ধারা তুরস্কের সীমান্তবর্তী শহর তেল আবিয়াদের দখল নেয়। আইএস’র রসদ ও অস্ত্রের যোগানে এই শহরটির ভূমিকাও গুরুত্বপূর্ণ।

চার মাস যুদ্ধের পর এ বছর জানুয়ারিতে সিরিয়ার কোবানি শহর থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেয় কুর্দি যোদ্ধারা। তারপর থেকে সিরিয়ার আইএস’র বিরুদ্ধে প্রবল পরাক্রমে যুদ্ধ করছে তারা।