বেনগাজি হামলার সঙ্গে জড়িত এক জঙ্গি নিহত
লিবিয়ার বেনাগাজিতে যুক্তরাষ্ট্রের কন্স্যুলেটে হামলার সঙ্গে জড়িত ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।
সোমবার ইরাকে মসুলে ওই বিমান হামলা চালানো হয়।
এতে আলি আওয়ানি আল-হার্জি নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। বেনগাজি হামলার সঙ্গে জড়িত থাকায় পেন্টাগন হার্জিকে ‘খুঁজছিল’ বলে জানিয়েছে।
২০১২ সালে বেনাগাজিতে লিবিয়ার উগ্রপন্থীদের চালানো ওই হামলায় দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও অপর তিন মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন।
