২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় টিভি পর্দায় প্রচার চালাচ্ছে আইএস

ইরাকের রামাদিতে বিশালাকারের টিভি স্ক্রীন স্থাপন করে প্রচার চালাচ্ছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 12:01 AM

Updated : 25 Apr 2022, 01:29 PM

অধিবাসীরা জানিয়েছে, গত মাসে প্রাদেশিক রাজধানী দখলের পর জঙ্গিরা ইরাকের আরো এলাকা দখল করে নেয়ার ঘোষণা দিচ্ছে বিশাল এ সমস্ত টিভি পর্দায়।

রামাদির কেন্দ্রস্থলের কাছে এমনই একটি বড় টিভি পর্দা স্থাপন করে জঙ্গিদের চালানো প্রচার সম্পর্কে জানিয়েছেন সেখানকার ছোট্ট একটি খাবারের দোকানদার।

তিনি জানান, জঙ্গিরা সেখানে ইরাকে তাদের সামরিক অভিযানের ভিডিও দেখাচ্ছে। দেখানো হচ্ছে ধরা পড়া সেনাদের স্বীকারোক্তিও।

প্রচারিত কিছু কিছু প্রোগ্রাম দেখে তরুণরা ইসলামিক রীতি মেনে চলতে উৎসাহিত হচ্ছে। দেখানো হচ্ছে তরুণদের সামরিক প্রশিক্ষণ, অস্ত্র বহন এবং লড়াইয়ের কলা কৌশল।

ইরাকের প্রায় এক তৃতীয়াংশে আইএস এর নিয়ন্ত্রণ গুঁড়িয়ে দিতে সরকার ও তাদের মার্কিন মিত্ররা সম্প্রতি আনবার প্রদেশের প্রাণকেন্দ্র রামাদি লক্ষ্য করেই অভিযান পরিচালনা করছে।

ওদিকে, আইএসও সোশ্যাল মিডিয়া সাইট এবং ভিডিও ব্যবহার করে অনুসারী জোগাড়ের চেষ্টা করে যাচ্ছে। সরকারি সেনা এবং ধর্মীয় সংখ্যালঘুদেরকে হত্যার ভিডিও ফুটেজ বিলাচ্ছে তারা।