মালয়েশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প
মালয়েশিয়ার শাবাহ প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।
শুক্রবার হওয়া এই ভূমিকম্প সম্পর্কে মালয়েশিয়ার ভূতাত্ত্বিক সেবা বিভাগ জানিয়েছে, রানাও জেলা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি হয়েছে।
প্রাদেশিক রাজধানী কোটা কিনাবালু ও কুদাত এবং কোটা মারুদু জেলাতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৩০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটিতে বেশ কিছু দোকানের জানালা ও একটি পানির ট্যাঙ্কের পাইপলাইন ভেঙ্গে গেছে।
এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো জানা যায়নি।
