রসায়নে নোবেল জয়ী আরউইন রোজ আর নেই
যুক্তরাষ্ট্রের নোবেল জয়ী প্রাণরসায়নবিদ আরউইন রোজ (৮৮) মারা গেছেন।
ম্যাসাচুসেটসের ডিয়ারফিল্ড শহরে মঙ্গলবার রাতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এ খবর জানিয়েছে। এ বিশ্ববিদ্যালয়েই গবেষক হিসাবে কাজ করছিলেন রোজ।
২০০৪ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পান রোজ। মানবদেহের আবাঞ্ছিত প্রোটিন ধ্বংস করে কোষ তৈরির উপায় বাতলে দিয়ে ক্যান্সারথেরাপিতে নতুন মাত্রা যোগ করায় তাকে এ পুরস্কার দেয়া হয়।
আরউইন রোজ ১৯২৬ সালের ১৬ জুলাই নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। কৈশর কেটেছে ওয়াশিয়টনের স্পোকানে।
১৯৫২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করেন এবং পেশাগত জীবনের বেশির ভাগ সময়ই তিনি ছিলেন ফিলাডেলফিয়ার ফক্স চেজ ক্যান্সার সেন্টারের গবেষণা কাজে নিয়োজিত বিজ্ঞানী। ১৯৯৭ সালে অবসর গ্রহণের পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ গবষণা কাজে নিয়োজিত ছিলেন তিনি।
