২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ৫ আইএস নেতা নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৫ নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 09:39 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

শনিবার দির আল-জোর প্রদেশে রাষ্ট্রীয় টিভির সংবাদদাতার উদ্ধৃতি দিয়ে প্রচারিত খবরে বলা হয়, আইএস এর নিহত ৫ নেতারা হচ্ছেন- সৌদি, তুর্কি, চেচেন, জর্ডানি এবং ইরাকি।

এর আগে শনিবার সিরিয়ার একই এলাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে আইএস এর তিউনিসীয় এক উর্ধ্বতন নেতা নিহত হয়।

আইএস সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল করে ইসলামি ‘খিলাফত’ ঘোষণা করেছে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, মার্কিন হামলায় আইএস এর ৪ নেতাসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে। নিহত ৪ নেতার তিনজনই উত্তর আফ্রিকার।