বিশ্ব র্যাংকিংয়ে সেরা ৫ স্কুল এশিয়ার
বিশ্বের সেরা স্কুলগুলোর সবচেয়ে বড় তালিকার প্রথম পাঁচটি স্থান দখল করেছে এশিয়ার দেশগুলো। আর তালিকার নিচের দিকে আছে আফ্রিকার দেশগুলো।
বিবিসি বলছে, তালিকার শীর্ষস্থানে আছে সিঙ্গাপুর, এরপর আছে হংকং। আর তালিকার সর্বশেষ স্থানে আছে আফ্রিকার দেশ ঘানা।
তালিকার তৃতীয় স্থানে আছে এশিয়ার দক্ষিণ কোরিয়া, তারপর জাপান ও তাইওয়ান।
তালিকার ষষ্ঠস্থানে থাকা ফিনল্যান্ড ইউরোপীয় দেশগুলোর মধ্যে শীর্ষে আছে। এরপর সপ্তম, অষ্টম ও নবম স্থানে আছে ইউরোপীয় দেশ এস্তোনিয়া, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড।
দুই আমেরিকা মহাদেশের মধ্যে শীর্ষে আছে কানাডা। তালিকার ১১তম অবস্থানে আছে দেশটি। অপরদিকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের অবস্থান তালিকার ২৮তম স্থানে।
ইউরোপের যুক্তরাজ্য আছে ২০তম স্থানে।
