২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া উপকূলে তিন সহস্রাধিক অভিবাসী উদ্ধার

লিবিয়া উপকূল থেকে প্রায় ৩ হাজার ৭শ’ অভিবাসীকে শনি ও রোববার দু’দিনে উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2015, 10:58 PM

Updated : 25 Apr 2022, 01:19 PM

ইতালীয় এবং ফরাসি জাহাজ থেকে ১৭টি আলাদা অভিযান চালিয়ে কাঠের নৌকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

ওই অভিবাসীদেরকে এখন ইতালিতে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন উপকূলরক্ষীরা।

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এ বছর অন্তত ১ হাজার ৭৫০ জন নৌকাডুবিতে নিহত হয়েছে। গত বছর একই সময়ে ভূমধ্যসাগরে নিহত হয়েছে ৯৬ জন। এ বছর সে সংখ্যা তার চে অনেক বেশি।

আরো বেশি অভিবাসী আগামী কয়েকসপ্তাহে ভূমধ্যসাগর পাড়ি দেবে বলে ধারণা করা হচ্ছে। চোরকারবারিরা শান্ত আবহাওয়ার সুযোগ নিচ্ছে।

রোববার আলাদা একটি ঘটনায় মিশর উপকূলে ডুবে যাওয়া একটি নৌকায় তিনজন নিহত হয়েছে। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।৩১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।