২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোকো হারাম শিবির থেকে ফের উদ্ধার ১৬০

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় সামবিসা’য় অভিযান চালিয়ে বোকো হারাম জঙ্গি শিবির থেকে   প্রায় ৩শ’ বালিকা, নারী উদ্ধারের দু’দিনের মাথায় আবারো ১৬০  জন বালিকা ও নারীকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 12:18 AM

Updated : 25 Apr 2022, 01:19 PM

নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমানের উদ্ধৃতি দিয়ে ইএফই বার্তা সংস্থা বলেছে, বোকো হারাম প্রায় ১০০ বালিকা এবং ৬০ জন নারীকে মুক্তি দিয়েছে। এর দুদিন আগে তারা একই এলাকায় ২০০ বালিকা এবং ৯৩ জন নারীকে মুক্তি দেয়।

সব মিলিয়ে সামবিসা বনাঞ্চলে বোকো হারামের শিবির থেকে মুক্ত হল ৪৫৩ নারী ও বালিকা।

এ উদ্ধার অভিযানে ৮ জিম্মি আহত হয়েছে এবং এক সেনা নিহত হয়েছে। তবে অভিযানের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

পুরনো খবর:

‘বোকো হারামের শিবির থেকে ২০০ বালিকা উদ্ধার’