২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় আকস্মিক বন্যায় ৭ জনের মৃত্যু

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমাবে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 02:10 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন অংশে বন্যার সৃষ্টি হয়েছে। হোমাবে পুলিশ কমাণ্ডার জন ওমুসাঙ্গা বন্যায় মৃতের এই সংখ্যা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বাজার থেকে গ্রামে ফেরার পথে আকস্মিক বন্যার পানির তোড়ে তারা মারা যান।


তিনি আরো বলেন, গোঙ্গো এবং কোতিয়েনোয় সেতু পার হওয়ার চেষ্টা করার সময় আকস্মিক বন্যায় তারা ভেসে যান। 

এদের মাঝে সেতু পার হতে গিয়ে আচাক নদীতে চারজন তলিয়ে যান।