২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন হিলারি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে দঁড়ানোর ঘোষণা দিচ্ছেন রোববার। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 09:32 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারি এ ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে। এরপর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে দুই আগাম প্রাইমারির প্রচার চালাতে আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ারে যাবেন তিনি।

সাবেক এই ফার্স্ট লেডি এর আগে ২০০৮ সালে প্রেসিডেন্ট পদের জন্য লড়েছিলেন এবং এখনো ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার একজন শক্তিশালী প্রার্থী।

২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডন্ট বারাক ওবামার কাছে হেরে গিয়েছিলেন হিলারি। ওবামা পরবর্তীতে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী করেন। এ পদে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন হিলারি।

আগামী বছরের নির্বাচনী দৌড়ে নামার ঘোষণা এরই মধ্যে দিয়েছেন বিশিষ্ট দুই রিপাবলিকান টেজ ক্রুজ এবং র‌্যান্ড পল। আরো অনেকেই এ দৌড়ে তাদের নাম ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

এদিক থেকে ডেমোক্র্যাট দলের প্রার্থীসংখ্যা কম। তবে হিলারিকে মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’মেলি এবং খুব সম্ভবত ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে মোকাবেলা করতে হতে পারে।