সিরিয়ায় চার্চ ধ্বংস করল আইএস
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ হাসাকায় ৮০ বছরের পুরনো একটি চার্চ ধ্বংস করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
ইস্টার সানডের দিনই চার্চটি ধ্বংস করা হল বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা জানিয়েছে।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা এ ব্যাপারে কোনো তথ্য না দিয়ে সানা জানিয়েছে, বিদ্রোহী-জঙ্গিরা চার্চটির ভেতরে বিস্ফোরক পেতে এটি ধ্বংস করেছে।
অ্যাসিরিয়ান অধ্যুষিত তেল নাসরি এলাকায় ভার্জিন মেরি চার্চটির অবস্থান। ওই এলাকায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে খ্রিস্টান ও কুর্দি বাহিনীর সদস্যরা লড়াই করছেন।
গ্রামটি ইসলামিক স্টেট নিয়ন্ত্রণ করছে বলে সংস্থাটি সোমবার জানিয়েছে।
