২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদকে ‘মুক্তি’ দিল চীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একজন ভূতত্ত্ববিদকে মুক্তি দিয়েছে চীন। তিনি দেশে ফিরে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 09:23 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।

ড. ঝুই ফেঙকে ২০০৭ সালে গ্রেপ্তার করা হয় এবং ২০১০ সালে রাষ্ট্রের গোপন তথ্য চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ডুই হুয়া ফাউন্ডেশন জানায়, ৫০ বছর বয়সী ঝুই তার সাজার মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগে বেইজিংয়ের দুই নম্বর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ভাল ব্যবহারের জন্য তার সাজার মেয়াদ কমিয়ে আনা হয়।

ঝুই তার নিজ শহর হিউস্টনে ফিরে গেছেন।

তবে চীন বা যুক্তরাষ্ট্রের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে ঝুই এর মুক্তির বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।

যদি ড. ঝুই এর মুক্তির বিষয়টি নিশ্চিত হয় তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে যুক্তরাষ্ট্রের আর কোন নাগরিক বন্দি নেই।