২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক সম্পর্ক গড়তে যুক্তরাষ্ট্র-কিউবা আলোচনা

যুক্তরাষ্ট্র ও কিউবা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সোমবার নতুন করে আলোচনায় বসছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Mar 2015, 09:31 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্তা জ্যাকবসন হাভানায় কিউবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফিনা ভাইদালের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনা বুধবারেও গড়াতে পারে।

১৯৬১ সালে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। সেই থেকে স্নায়ুযুদ্ধ অবসানের পরও সম্পর্ক বৈরি ছিল।

তবে প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবাকে একঘরে করে রাখার মার্কিন নীতি পাল্টেছেন। 

১৮ মাসের গোপন আলোচনার পর গত বছর ১৭ ডিসেম্বরে এক যৌথ ঘোষণায় দুই দেশের প্রেসিডেন্ট কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরুর আশা প্রকাশ করেন। সেইসঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় দু’দেশই বন্দিদের মুক্তি দেয়।

২ মার্চে ওবামা কিউবায় দূতাবাস খোলারও আশা প্রকাশ করেছেন এবং ১০-১১ এপ্রিলের আগেই তা করতে চান বলে জানিয়েছেন।

কূটনৈতিক সম্পর্ক গড়ার জন্য নানা ইস্যু নিয়ে প্রথম দু’দফা আলোচনায় দুপক্ষই অগ্রগতি অর্জন করেছে বলে খবর পাওয়া গেছে।