সিরিয়ায় আইএস কারাগার থেকে ৯৫ বন্দির পলায়ন
সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত কারাগার থেকে পালিয়েছে প্রায় ৯৫ বন্দি।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ মঙ্গলবার জানিয়েছে, তুরস্ক সীমান্তের ৩০ কিলোমিটার দক্ষিণে আল-বাব শহরে বন্দিদের জেল ভেঙে পালানোর এ ঘটনা ঘটে।
পলাতকদের মধ্যে রয়েছে সিরিয়ার বেসামরিক নাগরিকরাসহ আইএস বিরোধী ইসলামপন্থি ব্রিগেডগুলোর সদস্যরাও।
আল-কায়েদার শাখা ইসলামিক স্টেট সিরিয়ার উত্তরাঞ্চলে বিশাল এলাকা দখল করে রেখেছে। তারা নিজস্ব কারাগার, আদালত ও অন্যান্য স্থাপনা পরিচালনা করে। ইরাক জুড়ে বিস্তৃত তাদের এ ইসলামিক খিলাফত।
যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আইএস কে হটানোর চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা।
